মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধিঃ জেলার বাউফলে নিখোঁজের ১৮ দিন পর শিক্ষার্থী হৃদয় কবিরাজের( ২৪) গলিত লাশ ও তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নিহত হৃদয় বাউফল সার্ভে ইনিস্টিউটের ৮ম সেমিস্টারের ছাত্র ছিল এবং সে উপজেলার ১১নং দাশপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হর কবিরাজের ছেলে।
প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে হৃদয় কবিরাজকে হত্যা করা হয় বলে আটক জাফর জানায়। আটক জাফর উপজেলার ১১নং দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়ীয়া ৩ নং ওয়ার্ডের হাসেম খানের ছেলে।
পুলিশের হাতে আটক জাফর খান(২৫) নামে এক যুবকের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার(২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বাউফল সদর ইউনিয়ের ৬ নং ও দাশপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সীমান্তবর্তী খাল থেকে হৃদয়ের গলিত লাশ ও মোটরসাইকেল বাউফল থানা পুলিশ উদ্ধার করে।
বাউফল থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান শিক্ষা বার্তাকে বলেন, আটককৃত জাফরের স্বীকারোক্তি অনুযায়ী বাউফল ও দাশপাড়া সীমান্তবর্তী খাল থেকে বৃহস্পতিবার(২৭ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে আমরা হৃদয়ের লাশ সনাক্ত করি। লাশ পঁচে ও গলে যাওয়ায় শুক্রবার(২৮ জুলাই) দিনের বেলায় উদ্ধার করা হয়।
উল্লেখ্য, হৃদয় কবিরাজ এ মাসের ১১ জুলাই রাতে নিঁখোজ হন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
