জাতীয় বিশ্ববিদ্যালয় ১ম রিলিজ স্লিপে ভর্তির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তিতে প্রথম রিলিজ স্লিপের তালিকা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল চারটায় তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এ তালিকা।

প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ১ আগস্টের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। ভর্তি বাতিল না করলে শিক্ষার্থীর প্রথম বর্ষ স্নাতকের (সম্মান) শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এছাড়াও প্রথম রিলিজ স্লিপের মেধাতালিকায় স্থান পেলেও বিষয় পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না।

শিক্ষার্থীরা প্রকাশিত ফল বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মুঠোফোনে nu<space>athn<space>roll no টাইপ করে 16222 নম্বরে পাঠিয়ে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানতে পারবেন।

ভর্তিসংক্রান্ত নির্দেশনা

১. প্রথম রিলিজ স্লিপের মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা ২৭ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক www.nu.ac.bd ওয়েবসাইটের Applicant Login অপশনে Honours Login লিংকে প্রবেশ করে সঠিক রোল নম্বর ও পিন দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে প্রিন্ট কপি সংরক্ষণ করবেন।

২. প্রিন্ট করা চূড়ান্ত ভর্তি ফরম ৪৮৫ টাকা রেজিস্ট্রেশন ফিসহ ৩০ জুলাই থেকে ৭ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট কলেজে সরাসরি অথবা কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে।

৩. সংশ্লিষ্ট কলেজ ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তিতে প্রথম রিলিজ স্লিপের মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ফরমে দেওয়া সব তথ্য ও ছবি যাচাই-বাছাই করে ৩০ জুলাই থেকে ৮ আগস্টের মধ্যে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.