এইমাত্র পাওয়া

নন-ক্যাডার সহকারী সচিব হলেন ৯ কর্মকর্তা

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নয়জন প্রশাসনিক কর্মকর্তা (এও) এবং ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) নন-ক্যাডার কোটায় সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই পদোন্নতির আদেশ জারি করা হয়েছে।

সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে এই নয় কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডারবহির্ভূত) করা হয় বলে আদেশে উল্লেখ করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য পদোন্নতিপ্রাপ্তদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.