নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষামন্ত্রীর শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহবান প্রত্যাখান করেছে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। তাই ১৭তম দিনের মত কর্মসূচী চলছে প্রেসক্লাবে।
শিক্ষাবার্তা ডট কমের সাথে আলাপকালে সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া বলেন, শিক্ষামন্ত্রীর আহবান আমরা মানি না। ‘জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চলবে। আমরা জাতীয়করণের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ না আসা পর্যন্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলবে।’
এর আগে দুপুরে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজকের মধ্যে শিক্ষকদের আন্দোলন স্থগিত করে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহবান জানিয়েছেন।
এসময় শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আপনারা জানেন ২৭ জুলাই বিরোধী দল কর্মসূচি পালন করছে সেখানে অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে। এতে শিক্ষকদের তাদের ডাকা কর্মসূচিতে যদি আন্দোলনরত শিক্ষকদের নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে তার দায়িত্ব কে নেবেন? এ দায়িত্ব কি আন্দোলনরত শিক্ষকদের নেতৃবৃন্দ নিতে পারবেন? কাজেই আমি অবশ্যই বলছি আজকে তারা যেন শ্রেণিকক্ষে ফিরে যান।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

