এইমাত্র পাওয়া

ছাত্রীকে মারধর, শিক্ষিকা গ্রেপ্তার

১৬ বছরের এক স্কুলছাত্রীকে বেধড়ক পেটাচ্ছেন টিফানি শ্যাডেল ল্যাঙ্কফোর্ড নামের এক শিক্ষিকা। পরে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়াতে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে ওই শিক্ষিকাকে। এছাড়াও পুলিশও তাকে গ্রেফতার করেছে।

সম্প্রতি এ ঘটনা ঘটেছে আমেরিকার টেক্সাস প্রদেশের কাইলে রয়েছে লেম্যান হাই স্কুলে।

জানা গেছে, ১৬ বছরের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রীকে মারধরে অভিযুক্ত ওই অস্থায়ী শিক্ষিকার নাম টিফানি শ্যাডেল ল্যাঙ্কফোর্ড। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ছাত্রীকে এলোপাথাড়ি ঘুষি মারছেন ওই শিক্ষিকা। এভাবে মারতে মারতে মাটিতে ফেলেও মারতে শুরু করলেন তিনি।

এই ঘটনার পর স্কুলের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে এই ধরনের স্কুলের মধ্যে এ রকম হিংসাত্মক আচরণ বরদাস্ত করা হবে না। ল্যাঙ্কফোর্ডকে স্কুলের শিক্ষিকার পদ থেকে বহিষ্কারও করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের করা অভিযোগের ভিত্তিতে ল্যাঙ্কফোর্ডকে গ্রেফতারও করেছে পুলিশ। এর আগেও ল্যাঙ্কফোর্ড গার্হস্থ্য হিংসার ঘটনায় অভিযুক্ত ছিলেন বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

তবে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রীকে কেন ওই শিক্ষিকা মারলেন সে ব্যাপারে কিছু জানায়নি পুলিশ।

কিন্তু ঘটনার সময় ওই ক্লাসে থাকা এক জন ছাত্র স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিকে বলেন, কোনো জোকস শুনে আমি ও আমার বন্ধুরা হাসছিলাম। তা দেখেই রেগে গিয়েছিলেন ওই শিক্ষিকা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.