১৫তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা আজ মঙ্গলবার (১২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে । মৌখিক পরীক্ষা চলাকালীন সেবা সংক্রান্ত নোটিশ প্রকাশ করেছে এনটিআরসিএ।
এ নোটিশে উল্লেখ করা হয়, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সেবা প্রত্যাশীদের এনটিআরসিএ কার্যালয়ে সেবা গ্রহণের জন্য না এসে অনলাইনে সেবা গ্রহণ ও পরামর্শ গ্রহণ এবং অভিযোগ প্রদানের জন্য অনুরোধ করা হলো। অথবা প্রতিদিন মৌখিক পরীক্ষা শেষে অর্থাৎ বেলা ২.৩০ থেকে ৫.০০টার মধ্যে অফিস হতে সরাসরি সেবা নেয়া যাবে। মৌখিক পরীক্ষা শেষে যথারীতি সব সেবা চালু হবে। লোকবল কম থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
