এইমাত্র পাওয়া

গোপালগঞ্জে বাইকের ধাক্কায় শিক্ষক নিহত

গোপালগঞ্জঃ জেলার কাশিয়ানীতে বাইকের ধাক্কায় প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন।

শনিবার মধ্যরাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খান মো. শরিফুল ইসলাম জানান।

৬২ বছর বয়সি নিহত জাফর আলী মুন্সী কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের প্রয়াত তাহাজ্জেদ হোসেন মুন্সির ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার টুকুবাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় ওই শিক্ষককে একটি বাইক ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ আরও জানায়, আবেদনের পরিপ্রেক্ষিতে ওই শিক্ষকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক বাইক ফেলে পালিয়ে গেছেন। যানটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.