মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা তথ্যের আলোকে করা অভিযোগের বিষয়ে ক্ষমা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মৈনম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজী রহমান মোল্লাসহ অনান্য শিক্ষক-কর্মচারীরা।
বুধবার (১৯ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলের পক্ষে সহকারি শিক্ষক গাজী রহমান মোল্লা এই ক্ষমা প্রার্থনা করেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক গাজী রহমান মোল্লাসহ অনান্য শিক্ষক-কর্মচারীগন প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিনটি নিয়োগের সর্বমোট ২৫ পঁচিশ লক্ষ টাকা বিদ্যালয়ের উন্নয়ন ফান্ডে নেওয়া হয়েছে বলে দাবী করেন। পরবর্তীতের এই বিষয়ে কারন দর্শানোর নোটিশের জবাব দিতে গিয়ে তিনি মিথ্যার আশ্রয় নিয়ে প্রতিষ্ঠানের নিয়ম বহির্ভূত কর্মকান্ডে লিপ্ত হন।
এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ০৭ এপ্রিল ’২২ইং তারিখে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক প্রেরিত কারণ দর্শানোর নোটিশ মোতাবেক আমি ১৩ এপ্রিল ’২২ইং ইং তারিখ ১ম কারণ দর্শানোর জবাব দাখিল করি। তার অনুলিপি বিভিন্ন সরকারি দপ্তরে প্রেরণ করি, যেখানে আমার সাথে অন্যান্য শিক্ষক-কর্মচারীগন স্বাক্ষর প্রদান করেন। ওই জবাবটিতে আমি আবেগের বশবর্তী হয়ে আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করি। পরবর্তীতে প্রধান শিক্ষক কর্তৃক ২য় ও ৩য় কারণ দর্শানোর নোটিশের জবাবে ২য় ও ৩য় কারণ দর্শানোর নোটিশেও ভুল স্বীকারের পাশাপাশি নি:শর্ত ক্ষমা প্রার্থনা করি। প্রকৃত পক্ষে গত ১৩ এপ্রিল ’২২ইং তারিখে আমাকে অত্র বিদ্যালয় থেকে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ওই কারণ দর্শানোর জবাবে আমি অত্র বিদ্যালয়ের তিনটি নিয়োগের সর্বমোট ২৫ পঁচিশ লক্ষ টাকা বিদ্যালয়ের উন্নয়ন ফান্ডে নেওয়া হয়েছে বলে দাবি করেছি। আমার সঙ্গে অত্র বিদ্যালয়ের ছয়জন সহকারী শিক্ষক-শিক্ষীকা ও দুইজন কর্মচারী এই দাবির সঙ্গে একাত্ব ঘোষনা করেন। এটি ছিল একটি ভুল বুঝাবুঝির বিষয়। এটা ছিল সম্পূর্ন মিথ্যাও ভিত্তিহীন। আমাদের এই কর্মকান্ডে বিদ্যালয় ও এস.এম.সি’র সম্মান হানি হয়েছে। আমরা আমাদের ভুল বুঝতে পেরে প্রধান শিক্ষকের মাধ্যমে সভাপতি মহোদয় ও অন্যান্য সদস্যের নিকট ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে আমরা অত্র প্রতিষ্ঠানের স্বার্থ বিরোধী মিথ্যা, বানোয়াট অভিযোগ করবো না। আমরা আমাদের সকল ত্রুটির জন্য নি:শর্ত ক্ষমা প্রার্থনা করছি।
এসময় অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনজিৎ চন্দ্র কবিরাজ, মোঃ ময়দুল ইসলাম, আমিনুর রহমান, মোছাঃ সোনিয়া আক্তার, নন্দিতা রানী, কর্মচারী মোঃ বায়েজিত হোসেন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
