ঢাকাঃ সাংবাদিক ও কার্টুনিস্ট এম এ কুদ্দুস ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহীননগরের বাসায় স্ট্রোক করে মারা যান তিনি।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সিনিয়র সহ-সভাপতি ছিলেন এম এ কুদ্দুস। পারিবারিক সূত্র জানায়, সকালে তেজগাঁও শাহীনবাগের বাসায় স্ট্রোক করেন তিনি। তার বয়স হয়েছিল ৪৮ বছর।
এম এ কুদ্দুস সর্বশেষ দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। এর আগে দৈনিক ইত্তেফাকসহ কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন। তার জন্মস্থান রাজবাড়ী সদর উপজেলার মহাদেবপুর গ্রামে।
জানা গেছে, জাতীয় প্রেসক্লাবে জানাজা শেষে এম এ কুদ্দুসের মরদেহ তার গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে। সেখানে দাফন করা হবে তাকে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
