নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকার ধামরাইয়ে বাস চাপায় পুলক কৃষ্ণ মজুমদার (৫০) নামের এক সরকারি কলেজের শিক্ষক নিহত হয়েছেন।
শুক্রবার (১৪ জুলাই) বিকেলের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের থানা স্ট্যান্ডে ফুটওভার ব্রিজের নিচে দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিক্ষক পুলক কৃষ্ণ মজুমদার ধামরাই বাজারপাড়া রাধাকান্তের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার কেশব লাল মজুমদারের সন্তান। ফরিদপুরের সদরপুর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন পুলক কৃষ্ণ।
নিহতের শ্যালক আশিষ সরকার জানান, আজ বিকেলে ধামরাইয়ের থানা স্ট্যান্ডে ফুটওভার ব্রিজের নিচ দিয়ে আরিচাগামী লেন থেকে ঢাকাগামী লেনে যাওয়ার চেষ্টা করছিলেন পুলক কৃষ্ণ। এসময় নীলাচল পরিবহন নামে একটি বাসের চাপায় তিনি নিহত হন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ঘাতক নীলাচল পরিবহনের গাড়িটি শনাক্ত করা হয়েছে। গাড়িটি জব্দের জন্য ওই পরিবহনের অন্য আরেকটি বাস আটক করা হয়েছে। নিহতের আত্মীয়রা থানায় এসেছে তাদের সাথে কথা বলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
