ঢাকাঃ রাজধানীর ধানমণ্ডি এলাকার একটি ভবনের ছাদে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মাহাদি হাসান জারিফ (২৫)। গতকাল বৃহস্পতিবার বরিশাল মহানগরের জর্ডান রোডের সৎবাবার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম। তিনি জানান, ধর্ষণের ঘটনায় জড়িতকে বরিশালে সৎবাবার বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়েছে।
ওসি বলেন, মাহাদি পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। এরপর সে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াত। তাকে গ্রেপ্তারের পর আমরা জানতে পেরেছি, ঢাকার কল্যাণপুরে তার মামার বাসা। বরিশাল থেকে এসে এখানে সে থাকত। আর ধানমণ্ডি লেক ও এর আশপাশে ঘুরে বেড়াত। এই এলাকায় তার ফ্রেন্ড সার্কেল আছে। তাদের নিয়ে লেকে আসা বিভিন্ন মেয়ের সঙ্গে সখ্যতা গড়ে তুলত বলে স্বীকার করেছে। এ ছাড়া একবার লেক থেকে সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়েছিল বলে জানতে পেরেছি।
গত ৩ জুলাই ভুক্তভোগী শিক্ষার্থী বাসা থেকে অভিমান করে বের হয়ে ধানমণ্ডি লেকে আসে। সে মন খারাপ করে বসে ছিল। এই সময় মাহাদি মেয়েটিকে টার্গেট করে। মেয়েটা সহজ-সরল হওয়ায় তার ফাঁদে পড়ে। গ্রেপ্তার মাহাদি মেয়েটিকে নানাভাবে কথার ফাঁদে ফেলে বিভিন্ন স্থানে বেড়াতে নেয়। এক পর্যায়ে ৩/এ নম্বর সড়কের এ এম এম সেন্টার নামের একটি ভবনের সাততলার ছাদে রেস্তোরাঁয় খাওয়ানোর কথা বলে ধর্ষণ করে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
