ঢাকাঃ কাঁচা মরিচ আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। কাঁচা মরিচ বাঙালি রান্নার জন্য বেশ গুরুত্বপূর্ণ। মাছ, মাংস, শাক, সবজি, ভর্তা, সালাদ ইত্যাদি তৈরিতে তো লাগেই, অনেকে আবার ভাতের সঙ্গে কাঁচা মরিচ চিবিয়ে খেতেও পছন্দ করেন।
তবে কাঁচা মরিচ বেশিদিন সংরক্ষণ করা যায় না। এমনকী ফ্রিজে রাখলেও পচে যায় বা শুকিয়ে যায়। তবে কিছু কৌশল জানা থাকলে খুব সহজেই কাঁচা মরিচ দীর্ঘদিন ভালো রাখা যায়। যেমন:
১. কাঁচা মরিচ অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে রাখলে সহজে পচে না। যেভাবে অ্যালুমিনিয়ামের ফয়েলে টিফিন প্যাক করেন, সেভাবেই ফয়েল পেপারে বোঁটা ছাড়ানো মরিচ রাখতে হবে। দুই প্রান্ত ভালো করে মুড়িয়ে ফ্রিজে রেখে দিলে দীর্ঘ সময় কাঁচা মরিচ ভালো রাখা সম্ভব।
২. কাঁচা মরিচ কিনে এনেই ফ্রিজে ঢুকিয়ে রাখা যাবে না। এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে হবে। তবে রাখার আগে বক্সের নিচে নরম কাপড় বিছিয়ে, মরিচের বোঁটা ছিঁড়ে রাখতে হবে। এতে সহজে পচবে না। এবার বক্সটি অন্য একটি নরম কাপড়ে ঢেকে দিতে হবে। দীর্ঘ দিনের জন্য সংরক্ষণ করতে চাইলে কাঁচা মরিচ এভাবে রাখতে পারেন। এভাবে রাখলে ফ্রিজের বাইরে অনেকদিন ভালো থাকবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
