এইমাত্র পাওয়া

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশাল নিয়োগ

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ  সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালের শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৫২টি পদে ৫৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৫ জুলাই এর মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন

প্রতিষ্ঠান: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

পদ (১): মেডিকেল অফিসার (মেডিসিন, সার্জারি, গাইনী, অর্থোপেডিক্স)

পদসংখ্যা: ৬০টি

শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত এমবিবিএস বা সমমান ডিগ্রি। বিএমডিসি কর্তৃক স্থায়ী রেজিস্ট্রেশন প্রাপ্ত। বিভাগীয় প্রার্থী ও বিএসএমএমইউ থেকে প্রাপ্ত পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেয়া হবে।

বেতন: গ্রেড-৯ (২২০০০-৫৩০৬০ টাকা)

পদ (২): সিনিয়র স্টাফ নার্স।

পদ সংখ্যা: ২২৫টি।

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি (বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে)।

বেতন: গ্রেড-১০ (১৬০০০-৩৮৬৪০ টাকা)

অন্যান্য পদ সমূহ:

তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে ১ জন

অতিরিক্ত পরিচালক (অর্থ) পদে ১ জন

পরিচালক (আইটি) পদে ১ জন

পারফিউশনিস্ট পদে ১ জন

চীপ শেফ পদে ১ জন

ইকোল্যাব টেকনিশিয়ান পদে ১ জন

ইলেকট্রোফিজিওলোজি টেকনিশিয়ান পদে ১ জন

ইটিটি টেকনিশিয়ান পদে ১ জন

সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট পদে ২ জন

উপ-সহকারী প্রকৌশলী (বায়োমেডিকেল) পদে ১ জন

সহকারী শেফ পদে ৪ জন

কম্পিউটার অপারেটর পদে ১ জন

রেসপিরেটরি থেরাপিস্ট পদে ২ জন

মেডিকেল টেকনোলজিস্ট পদে ২ জন

হেমোডায়ালাইসিস টেকনিশিয়ান পদে ২ জন

ল্যাব টেকনিশিয়ান পদে ২ জন

অফিস সহাকারী কাম কম্পিউটার অপারেটর পদে ৩ জন

সহকারী কম্পিউটার অপারেটর পদে ১ জন

সহাকারী স্টুয়ার্ড পদে ৯ জন

টেকনিশিয়ান ইঞ্জিনিয়ারিং পদে ৭ জন

ইসিজি টেকনিশিয়ান পদে ৩ জন

পেস মেকার টেকনিশিয়ান পদে ১ জন

এন্ডোস্কপি ও কোলনস্কপি সহকারী পদে ২ জন

প্যাশেন্ট সার্ভিস ম্যানেজার পদে ১ জন

লিফজ অপারেটর পদে ০৬ জন

ওটি টেকনিশিয়ান পদে ১২ জন

ক্যাথল্যাব সহরকারী পদে ২ জন

ইমেজিং সহকারী পদে ৪ জন

ড্রাইভার পদে ৬ জন

ইকো ল্যাব এটেনডেন্ট পদে ২ জন

ল্যাব এটেনডেন্ট পদে ৪ জন

এমএলএসএস পদে ১৫ জন

পেশেন্ট কেয়ার এটেনডেন্ট (ওয়ার্ড বয়) পদে ২০ জন

ইআরসিপি সহকারী (ওটি বয়) পদে ১ জন

আলট্রাসনোগাইডেট প্রসিডিউর সহকারী (ওটি বয়) পদে ১ জন

ভাসকুলার ল্যাব সহকারী (ওটি বয়) পদে ১ জন

ওটি বয় পদে ৫ জন

সহকারী নিউটিশনিস্ট পদে ৩ জন

চিলার অপারেটর পদে ৪ জন

বয়লার অপারেটর পদে ৩ জন

প্লাম্বার পদে ১ জন

কাঠ মিস্ত্রি পদে ১ জন

সাবস্টেশন এ্যাটেনডেন্ট পদে ১ জন

দর্জি পদে ২ জন

টেকনিশিয়ান (আইটি) পদে ৩ জন

টেকনিশিয়ান (মেডিকেল গ্যাস) পদে ৩ জন

অপারেটর (সিএসএসডি) পদে ৪ জন

মালী পদে ২ জন ও ধোপা পদে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: ১, ২, ৪, ৫, ৬, ৮ ও ১২নং পদ ছাড়া বাকি সবগুলো পদের জন্য সাধারণ প্রার্থীদের বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর। আর মুক্তিযোদ্ধা পোষ্য ক্ষেত্রে অনূর্ধ্ব ৩২ বছর। প্রথম দিকের পদগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতা রাখা হয়নি।

কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীদের http://bsmmu.ac.bd/ এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৫ জুলাই ২০২৩

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.