ঢাকাঃ ঈদুল আযহার দিনে সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় তেতে উঠেছে সমগ্র মুসলিম বিশ্ব। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। বাদ নেই তুরস্কও। সুইডেন-সহ পশ্চিমাদের এ বিষয়ে শিক্ষা দেবেন উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে ইরাকের রাজধানী বাগদাদে সুইডিশ দূতাবাসের বাইরেও ব্যাপক বিক্ষোভ হয়েছে। বুধবার স্টকহোম শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে কুরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয় এক ব্যক্তি।
তুরস্ক, ইরাক, ইরান, মিশর, সউদি আরবসহ বেশ কয়েকটি দেশ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তুরস্ক এ ঘটনার নিয়ে বলেছে, ‘মতপ্রকাশের স্বাধীনতার নামে এ ধরনের ইসলাম-বিরোধী কর্মকান্ড অগ্রহণযোগ্য।’
তুর্কি প্রেসিডেন্ট রিবলেছেন, ‘উদ্ধত পশ্চিমাদের আমরা একসময় শিক্ষা দেব। মুসলিমদের অপমান করা, পবিত্র কুরআন পোড়ানো মতপ্রকাশের স্বাধীনতা নয়।’ সুইডিশ কর্তৃপক্ষ বলছে, মতপ্রকাশের স্বাধীনতা সংক্রান্ত আইনের আওতায় মসজিদের বাইরে প্রতিবাদ করার অনুমতি দেওয়া হয়েছিল এক ব্যক্তিকে। তবে কুরআন পোড়ানোর ঘটনার পর সুইডেনের পুলিশ এর তদন্ত শুরু করেছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
