এইমাত্র পাওয়া

কাঁচা মরিচবোঝাই ৬ ভারতীয় ট্রাক ঢুকল দেশে

ঢাকাঃ ঈদুল আজহার ছুটির পর পাঁচ দিনের ছুটি শেষে ভোমরা স্থল বন্দরে শুরু হয়েছে আমদানি রপ্তানি। প্রথম চালানে ছয়(০৬) ট্রাক কাঁচামরিচ বোঝাই ভারতীয় ট্রাক ভোমরা স্থল বন্দর দিয়ে দেশে এসেছে।

ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, পবিত্র ঈদুল আযহা’র কারণে ২৭ জুন মঙ্গলবার থেকে পহেলা জুলাই শনিবার পর্যন্ত পাঁচদিন ছুটি ছিল ভোমরা স্থল বন্দরে। ফলে টানা পাঁচদিন বাংলাদেশ পারের ভোমরা স্থল বন্দরে কোন আমদানি ও রপ্তানি হয়নি। তেমনি ভারতের ঘোজাডাঙ্গা বন্দর থেকে আসেনি কোন পণ্য।

আজ ২ জুলাই রবিবার বেলা ১১টায় প্রথম পণ্য বোঝাই ট্রাক-লরি প্রবেশের পর থেকে ফের স্বাভাবিক আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয় ভোমরা স্থল বন্দরে। বেলা ১২টা পর্যন্ত ২১টি পাথর বোঝাই ট্রাক ও ৬টি কাঁচামরিচ বোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.