ঢাকাঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার (৩০ জুন) দেশটির বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের কয়েক শ’কোটি ডলারের শিক্ষাঋণ মওকুফের নতুন এক প্রস্তাব ঘোষণা করেন। কিন্তু তার নির্বাচনি প্রতিশ্রুতির এ উদ্যোগকে আটকে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
শুক্রবার এক রায়ের মাধ্যমে এ প্রস্তাব আটকে দেন সুপ্রিম কোর্ট। রায়ে সুপ্রিম কোর্ট বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বাইডেন প্রশাসনের নেই।
শনিবার (১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষা ঋণ মওকুফে বাইডেনের পরিকল্পনার মুল লক্ষ্য ছিল একজন শিক্ষার্থী ঋণের ১০ হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত মওকুফ পাবেন। শুক্রবার সকালে দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস ৬-৩ সংগরিষ্ঠ ভোটের ব্যবধানে শিক্ষার্থীদের ৪৩০ কোটি ডলারের শিক্ষাঋণ মওকুফে বাইডেনের প্রস্তাবে এ স্থগিতাদেশ দেন। সুপ্রিম কোর্টের এ রায়কে স্বাগত জানিয়েছে রিপাবলিকানরা।
এদিকে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট বাইডেন তার শিক্ষাঋণ পরিকল্পনা স্থগিত করায় সুপ্রিম কোর্টের নিন্দা জানিয়েছেন। রক্ষণশীলদের নিয়ন্ত্রণাধীন আদালতে ব্যর্থ হওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে, তার প্রশাসন উচ্চ শিক্ষা আইনের (হায়ার এডুকেশন অ্যাক্ট) মাধ্যমে ভিন্ন উপায়ে শিক্ষার্থীদের এ ঋণ মওকুফের উদ্যোগ গ্রহণ করবে। এ নিয়ে শিক্ষা বিভাগ নতুন একটি ‘বিধি প্রণয়ন’ প্রক্রিয়াও চালু করতে যাচ্ছে, যার জন্য বেশ কয়েক মাস লাগবে।
গত ২০২২ সালে যক্তরাষ্ট্রের অর্থ বিভাগ ৪৩০ বিলিয়ন ঋণ মওকুফের এক কর্মসূচি হাতে নেয়। তবে রিপাবলিকান পার্টির নেতৃত্বাধীন রাজ্য নেব্রাস্কা, মিসৌরি, আর্কানসা, আইওয়া, ক্যানসাস ও সাউথ ক্যারোলিনা শিক্ষাঋণ মওকুফের প্রস্তাবের বিরুদ্ধে মামলা করে।
এ রাজ্য সরকারগুলো তখন বাইডেনের বিরুদ্ধে অতি মাত্রায় ক্ষমতার অপব্যহারের অভিযোগ তুলে দাবি করে যে, কেন্দ্রীয় সরকারের এধরনের সিন্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। গত ফেব্রুয়ারিতে এসব মামলার ওপর শুনানিতে অংশ নেয় বাইডেন প্রশাসন। শেষ পর্যন্ত ৩০ জুন সুপ্রিমকোর্টও এসব রাজ্যের সঙ্গে একমত পোষণ করে।
গত ১৫ ধরে যুক্তরাষ্ট্রের প্রায় চার কোটি ৩০ লাখ মানুষ এ শিক্ষাঋণের জালে জর্জরিত। মার্কিন অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, এই ঋণগ্রস্তদের মধ্যে ৭ শতাংশের ঋণ এক লাখ ডলারের ওপরে, আর ১৭ শতাংশের ঋণ ১০ হাজার ডলারের নিচে। ঋণের গড় ১৭ হাজার ডলারের মতো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
