ঢাকাঃ কেনিয়ার নাকুরু শহরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারানোর পর যানবাহন ও পথচারীদের ধাক্কা দেওয়ার ফলে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। শুক্রবার (৩০ জুন) স্থানীয় সময় রাতে এ দুর্ঘটনা ঘটে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
কেনিয়ার স্থানীয় পুলিশ কমান্ডার জিওফ্রে মায়েক জানান, এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চত হয়েছি। আমরা সন্দেহ করছি আরও কয়েকজন ট্রাকের নিচে আটকা পড়ে আছেন। আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির আঞ্চলিক পুলিশ কমান্ডার টম ওডেরাও জানান, বৃষ্টির কারণে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে। ধারণা করা হচ্ছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনিবাসকে ধাক্কা দিয়ে এর ওপর দিয়ে চলে যায়।এরপর সেখানে বাস স্টপে দাঁড়িয়ে থাকা যাত্রী ও পথচারীদের ধাক্কা দেয়। এর ফলে এ হতাহতের ঘটনা ঘটে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
