এইমাত্র পাওয়া

ঈশ্বরগঞ্জে মাছ ধরতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

ময়মনসিংহঃ জেলার ঈশ্বরগঞ্জে ব্র‏হ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত কলেজে ছাত্রের নাম নাঈম মিয়া। সে উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী আতকাপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে এবং ময়মনসিংহ নগরীর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিল। দুই ভাই ও দুই বোনের মধ্যে নাঈম দ্বিতীয়।

নিহতের প্রতিবেশী নূরুল হক জানান, ভারী বর্ষণের মধ্যে নাঈম বাড়ির পাশে ব্র‏‏হ্মপুত্র নদে মাছ ধরতে গিয়েছিল। এলাকার অন্যদের সঙ্গে পানিতে ডুব দিয়ে মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রপাতে নাঈমের মৃত্যু হয়। স্থানীয়রা তাকে তাৎক্ষনিক উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়নি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.