ঝিনাইদহঃ জেলার মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল ইসলাম (৪৫) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের পোড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষক উপজেলার পাতিবিলা গ্রামের মৃত ওয়াদুদ বিশ্বাসের ছেলে ও ডা. সাইফুল ইসলাম ডিগ্রী কলেজ (কাটগড়া) সমাজবিজ্ঞানের প্রভাষক ছিলেন।
জানা যায়, সকাল ১১টার দিকে বাড়ির পাশে বাগান পরিষ্কার করছিলেন। সেসময় পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
