নিজস্ব প্রতিবেদক, রংপুর অঞ্চলঃ মাস ব্যাপী চলা নীলফামারী শিল্প ও বাণিজ্য মেলায় প্রবেশ টিকিটে সপ্তাহে বৃহস্পতিবার ড্র লেখা থাকলেও কোন প্রকার লটারির ড্র না দিয়ে মেলায় আগত কয়েক লক্ষ দর্শনার্থীদের সাথে প্রতারণা করেছে চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ।
২২ শে মে থেকে শুরু হওয়া এ মেলায় জন প্রতি প্রবেশ মুল্য ২০ টাকা সপ্তাহে ১ টি মটর সাইকেল বাম্পার সহ একাধিক আকর্ষণীয় পুরস্কারের ঘোষনা দিয়ে দর্শক আকর্ষণের চেষ্টা করে প্রলভন দেখানো হয় দর্শনার্থীদের।
লটারি ড্রর আশায় অনেকেই ১ টি টিকিটের জায়গায় একাধিক টিকিট কেটে প্রতারিত হন । অপর দিকে ঈদের আগে এ মেলা চলার কারনে স্থানীয় ব্যবসায়ী দের ব্যবসায় ভাটা পড়ে মেলার মেয়াদ শেষ হবার সাথে সাথেই
২৩ জুন বিকালে স্থানীয় ব্যবসায়ীরা সঙ্ঘবদ্ধ হয়ে শিল্প ও বাণিজ্য মেলার মূল ফটোক বন্ধ করে মেলা বন্ধ ঘোষণা করে। এর পরে স্থানীয় ব্যবসায়ীদের চাপে ও প্রশাসনের অতিরিক্ত সময় অনুমতি না পাওয়ায় এ মেলা ২৮ জুন পর্যন্ত বন্ধ রয়েছে। এ ছাড়া নীলফামারীর বড়মাঠে মেলার বিরোধিতা করে আসছিল এক শ্রেণীর সুধী জনেরা।
২২ তারিখে নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির এর আয়োজনে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মোস্তফা মঞ্জুর পিপিএম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, বীর মুক্তিযোদ্ধা একেএম আমিনুল হক। ১ মাস ব্যাপি চলা বানিজ্য মেলার নির্ধারিত সময় ২১ জুন শেষ হলেও ১টি লটারীর ড্র মেলা কমিটি না দিয়ে দর্শনার্থীদের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এসব দর্শনার্থীদের বেশিরভাগই ছিল স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও মহিলা।
কুন্দপুকুরের বাসিন্দা মো: আলমগীর হোসেন জানান, মেলায় বউ বাচ্চা নিয়ে সার্কাস দেখতে আসছিলাম গেটে টিকিটের মধ্যে যখন দেখি সপ্তাহে সপ্তাহে লটারি মেলা দেখি বাড়ি আসার সময় আরো দুইটা টিকিট কাটি লটারির আশায়
ইটাখোলা ইউনিয়নের গোলাম মোস্তফা বাবু জানান, লটারির আশায় আমি ৪ টি টিকিট কিনেছি। খেলা হয় নাই আমি প্রতারিত হয়েছি।
এ বিষয়ে শিল্প ও বাণিজ্য মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মো: হোসেন খান মানিক মানিক জানিয়েছেন, প্রবেশ মূল্যে লটারির বিষয়টি প্রিন্টিং মিসটেক হয়েছে। আমরা মেলা শেষে ড্র দিব।
নীলফামারী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ এর সভাপতি প্রকৌশলী শফিকুল ইসলাম ডাবলু জানিয়েছেন সপ্তাহে সপ্তাহে লটারির ড্র এটা জুয়া দেখায় তাই মেলা শেষে এক বারে দিতে বলেছি। এ ভাবে মেলাটি বন্ধ হবে এটা চিন্তা করিনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
