ঢাকাঃ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার ২২টি কোরবানির হাটে ভেটেরিনারি চিকিৎসাসেবা দিচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ৪৫ জন শিক্ষার্থী।
সোমবার থেকে হাটগুলোতে তাদের সেবা কার্যক্রম শুরু হয়। যা চলবে ২৮ জুন পর্যন্ত।
প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঢাকার কোরবানির হাটে আগত গরু, ছাগল, ভেড়া, মহিষসহ অন্যান্য প্রাণীর জরুরি চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে ২২টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের একজন ভেটেরিনারিয়ানের নেতৃত্বে গঠিত এ মেডিকেল টিমের সঙ্গে শেকৃবি অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ৪৫ জন হবু ভেটেরিনারিয়ান কাজ করছেন।
সারা দেশে ১ হাজার ৬৯৭টি ভেটিরিনারি মেডিকেল টিম কোরবানির হাটে আগত প্রাণীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত আছে। এর আগে গত রবিবার বেলা ১১টার দিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সেই অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. এমদাদুল হক তালুকদার বলেন, আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তর প্রতিনিয়ত স্মার্ট পদক্ষেপ গ্রহণ করছে। তারই ধারাবাহিকতার প্রতিফলন হচ্ছে কোরবানির হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রম। ভেটেরিনারি মেডিকেল টিমে যুক্ত হয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণী স্বাস্থ্যসেবা কার্যক্রমকে গতিশীল করায় শেকৃবি শিক্ষার্থীদের তিনি ধন্যবাদ জানান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
