ঢাকাঃ চরম অর্থনৈতিক সংকটে টালমাটাল পাকিস্তান। দেশটির সরকার জরুরি তহবিল জোগাড়ের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের কাছে করাচিতে দেশটির প্রধান সমুদ্রবন্দরের টার্মিনালগুলো হস্তান্তরের কথা ভাবছে। আজ বৃহস্পতিবার টোকিওভিত্তিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে গত সোমবার পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার আন্তঃসরকারি বাণিজ্যিক লেনদেন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেছেন।
পাকিস্তানি সংবাদ মাধ্যমে এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, করাচি পোর্ট ট্রাস্ট (কেপিটি) এবং সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যে একটি বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনার জন্য একটি প্যানেল গঠন করা হবে।
নিক্কেই এশিয়া বলছে, পাকিস্তান অর্থমন্ত্রী সম্প্রতি করাচি বন্দর হস্তান্তরের জন্য জরুরি কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন। তবে এসব বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। একইসঙ্গে পাকিস্তান সরকার আমিরাতের কাছে করাচি বন্দর পরিচালনার দায়িত্ব দিতে চায় নাকি বন্দরটি মধ্যপ্রাচ্যের ধনী দেশটির কাছে বিক্রি করতে চায়- এ নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
এর আগে গত মাসে আমিরাতের একটি বন্দরের নির্বাহী মন্তব্য করেন, ওমান উপসাগরে আমিরাতের কোনো একটি বন্দর থেকে হরমুজ প্রণালীর দিয়ে করাচির সঙ্গে যোগাযোগ রাখা সহজ হবে।
রাজনৈতিক অস্থিরতা, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও দীর্ঘ বন্যায় পাকিস্তানের অর্থনীতিকে ভঙ্গুর করে তুলেছে। দেশটির সম্প্রতি তাদের ঘনিষ্ঠ মিত্র চীন থেকে ১ বিলিয়ন ডলার ঋণ নিয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
