সব শিক্ষা প্রতিষ্ঠানে হোলি নিষিদ্ধ করল পাকিস্তান

ঢাকাঃ দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে হোলি উদযাপন নিষিদ্ধ করল পাকিস্তান (Pakistan) সরকার। বুধবার পাকিস্তানের উচ্চ শিক্ষা কমিশন তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই সংবাদ জানানো হয়েছে।

পাকিস্তানের উচ্চ শিক্ষা কমিশন তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র দেশের সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে না বরং পাকিস্তানের ইসলামিক পরিচয়েরও অবক্ষয় ঘটায়। তাই ছাত্র ছাত্রীদের এই উৎসব এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যদিও এই সত্যকে অস্বীকার করার কিছু নেই যে সাংস্কৃতিক, জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য একটি অন্তর্ভুক্তিমূলক এবং সহনশীল সমাজের দিকে নিয়ে যায়, যেটি সমস্ত ধর্ম ও বিশ্বাসকে গভীরভাবে সম্মান করে।’

উল্লেখ্য চলতি মাসের শুরুতে, ইসলামাবাদের কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয়ে হোলি উদযাপনের ভিডিও ভাইরাল হয়েছিল। ভিডিওতে, পড়ুয়াদের রঙ নিয়ে হোলি খেলায় মেতে থাকতে দেখা যায় কলেজ ক্যাম্পাসে। সেই ভিডিও ভাইরাল হওয়ার কয়েকদিন পর হোলি নিষিদ্ধ করার নির্দেশ জারি হল উচ্চ শিক্ষা কমিশনের তরফে। সেই ভিডিও ভাইরাল হওয়ার পাকিস্তানে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। কেউ কেউ এই উদযাপনের বিরোধিতা করেছিল। কেউ আবার ক্যাম্পাসে হোলিকে সমর্থন করেছিল।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.