এইমাত্র পাওয়া

রামপালে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বাগেরহাটঃ জেলার রামপালের নদীর চর থেকে হাসিব শেখ (১০) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ জুন) বেলা সাড়ে ১২টায় থানা সীমানার মানিক নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত হাসিব উপজেলার জিয়লমারী গ্রামের আমির আলীর পুত্র।

এ ঘটনায় রামপাল নৌ পু্লিশ থানায় নিহতের পিতা মো. আমির আলী শেখ একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। নৌ পু্লিশ মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে।

রামপাল থানার ওসি এস. এম আশরাফুল আলম এবং নৌ পু্লিশের ওসি শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ১০টার দিকে হাসিব বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। শনিবার (১৭) জুন দুপুরে মানিক নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে কিভাবে ওই শিশুর মৃত্যু হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.