ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিট: ২,৬৫৫ পদে পরীক্ষা দিলেন ৬,৭১৬

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুন) সুষ্ঠু পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের মোট ২,৬৫৫টি আসনের বিপরীতে ৬,৭১৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজিমপুরস্থ গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্সের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান উপস্থিত ছিলেন।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.