হিট স্ট্রোকে ২ মাসে ২০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  এপ্রিল থেকে আজ ৮ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত হিট স্ট্রোক করে সারাদেশে ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ফোরাম। এর মধ্যে শিশু ১ জন, নারী ৫ জন এবং পুরুষ ১৪ জন। বেশিরভাগই নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

সংগঠনটি জানায়, সারাদেশের উপর দিয়ে গত ২ মে থেকে শক্তিশালী তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে। তীব্র এই গরমে কিছু ভুল পদক্ষেপ বিপদকে আরও বাড়িয়ে তোলে বলে উল্লেখ করে দুর্যোগ ফোরাম।

সংঘঠনটি বলেছে, এই সময় নিরাপদ পানি পান করা, বাইরের খাবার পরিহার করার পাশাপাশি কিছু সতর্কতা বড় ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.