এইমাত্র পাওয়া

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন দুই পরিচালক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন দুই পরিচালক নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তারা হলেন- অর্থ বিভাগের উপসচিব এ এইচ এম জামেরী হাসান ও বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক রূপালী মন্ডল।

আজ বুধবার (৩১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে ওই প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ।

পৃথক ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের বর্ণিত কর্মকর্তাদের (উপসচিব) বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাদের চাকরি সংশ্লিষ্ট কার্যালয়ে ন্যস্ত করা হলো।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০৫/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.