নিউজ ডেস্ক।।
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের আয়োজনে ২৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রার্থীর ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে আয়োজিত আলোচনা সভায় শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রভাষক সাইদুর রহমানের উপস্থাপনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ বটু গোপাল দাশ।
আলোচনা সভায় অধ্যক্ষ মহোদয় ছাড়াও বক্তব্য প্রদান করেন- সহকারী অধ্যাপক মোঃ হোসাইন সায়েদীন, মোঃ সিরাজুল ইসলাম, কমলেশ চন্দ্র হালদার, প্রভাষক চন্দ্রশেখর অধিকারীসহ প্রমুখ।
অধ্যক্ষ মহোদয় তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু।’ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ তাঁকে করেছে বাঙালির ‘অবিসংবাদিত নেতা’। আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক স্বীকৃতিতে পান জোলিও কুরি শান্তি পদক। তিনি আরও বলেন- স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্রনেতার সেটিই ছিল প্রথম আন্তর্জাতিক পদক লাভ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
