এইমাত্র পাওয়া

আদমদীঘিতে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

বগুড়াঃ জেলার আদমদীঘিতে বাসের ধাক্কায় আবু বক্কর সিদ্দিক (৯) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রোববার (২৮ মে) সকাল পৌনে ৮টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির ডালম্বা নামক স্থানে এই দুঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক উপজেলার ডহরপুর গ্রামের শামীম হোসেনের ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে বাবার সঙ্গে দোকানে যাওয়ার সময় রাস্তা পার হওয়ার সময় নওগাঁ থেকে ঢাকাগামী শাহ ফতেহ আলী বাসের ধাক্কায় ঘটনাস্থলে আবু বক্কর নিহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে ময়নাতদন্ত ছাড়া মরদেহটি দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করেন।

এ বিষয়ে আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, বাসের ধাক্কায় শিশু আবু বক্কর সিদ্দিক নিহত হয়েছে। তবে পরিবারের লোকজন বাদী না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহটি দেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৫/২০২৩           

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.