এইমাত্র পাওয়া

স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না ভিকারুননিসার শিক্ষার্থীরা

ঢাকাঃ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। তবে বিশেষ প্রয়োজনে বাটন ফোন অনুমতি নিয়ে ব্যবহার করতে পারবেন। গত ২৪ মে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেকা রায় চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছেন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের জানানো যাচ্ছে যে, প্রতিষ্ঠানের নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রীদের শ্রেণিকক্ষে/বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। প্রতিষ্ঠানে মোবাইল ফোন নিয়ে আসা যাবে না। তবে জরুরি প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শুধুমাত্র বাটন মোবাইল ফোন সঙ্গে রাখা যাবে।

এ বিষয়ে সম্মানিত অভিভাবকদের সহযোগিতা একান্তভাবে কাম্য। ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষের বাইরে, প্রতিষ্ঠানের আঙ্গিনায় অযথা ঘোরাফেরা করা যাবে না, টিফিন খেয়ে যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না। প্রতিষ্ঠানের যে কোন প্রকার সম্পদ নষ্ট করাসহ প্রতিষ্ঠানের পরিবেশ ও শৃঙ্খলা নষ্ট করে এমন কাজ থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে নির্দেশ প্রদান দেওয়া হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৫/২০২৩          

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.