ঢাকা: খুলনা ও বরিশাল সিটিতে আগামী ১২ জুন সাধারণ ছুটি থাকবে। নির্বাচন কমিশন (ইসি) এমন সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নে জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান নির্দেশনাটি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।
এতে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ জুন, সোমবার খুলনা সিটি কর্পোরেশন ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন এবং ০২টি পৌরসভার (আড়াইহাজার পৌরসভা ও কক্সবাজার পৌরসভা) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। খুলনা সিটি কর্পোরেশন ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন এবং আড়াইহাজার পৌরসভা ও কক্সবাজার পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ১২ জুন, সোমবার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
