গাইবান্ধা থেকে শহিদুল হক ।।
স্বল্পমূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষা ও আইসিটি এর মাধ্যমে শ্রেণি পাঠদান ও প্রশিক্ষক হিসাবে অবদানের জন্য গাইবান্ধা জেল অ্যাম্বাসেডর সঞ্জিব বর্মন সহ ৮ জনকে গুণিজনকে সম্মাননা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮মে) সন্ধ্যায় গাইবান্ধার সাঘাটা উাপজেলায় সেচ্ছাসেবী সংগঠন উদয়ন স্বাবলম্বী সংস্থার ৪৪ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এক বর্নাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা দেয়া হয়।
সাঘাটা উপজেলার পুটিমারীতে উদয়ন চত্বরে দিনব্যাপী অনুষ্ঠানে সকালে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন নারী নেত্রী অমিছা বেগম ও সংগঠনের নির্বাহী প্রধান সাহাদাৎ হোসেন মন্ডল।
পরে স্মৃতিচারণ ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠানে সাংবাদিকতায় অবদানের জন্য গাইবান্ধায় স্বল্পমূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষা ও আইসিটি এর মাধ্যমে শ্রেণি পাঠদান ও প্রশিক্ষক হিসাবে অবদানের জন্য গাইবান্ধা জেল অ্যাম্বাসেডর সঞ্জিব বর্মন , প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ,মাছরাঙা টেলিভিশন ও দৈনিক যুগান্তর গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল,চিকিৎসা ক্ষেত্রে ডা. এবিএম আবু হানিফ,যুব সংগঠক রাজেশ বাঁশফোর,রত্মগর্ভা মা সিদ্দিক খানম,নারী নেত্রী মোছা. নুরুন্নাহার বেগম,শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো. সিরাজুল হক সরকার,সাহিত্যে আলী ইব্রাহিম সহ ৮ জনকে সম্মাননা দেয়া হয়।
সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা ডা. এ বি এম আবু হানিফ। আলোচনা সভায় অংশ নেন একুশে টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি ,উদয়ন স্বাবলম্বী সংস্থার নির্বাহী প্রধান সাহাদৎ হোসেন মন্ডল,মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মন্ডল,অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মিন্টু,খাদিজা বেগম সহ বিশিষ্ট ব্যক্তিরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
