বাঘারপাড়ায় পুরাতন বই নিলাম ডাকে অনিয়মের অভিযোগ

যশোরঃ জেলার বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসের পুরাতন বই নিলামে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অনিয়মের অভিযোগে আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তি উপজেলা নিবার্হী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, গত ১১ মে পুরাতন পাঠ্য পুস্তাক বিক্রয় উপকমিটির আহবায়ক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেন। নিলাম ডাকের শেষ দিন বুধবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিসারের কক্ষে নিলাম ডাক শুরু হয়। তিনি অভিযোগকারীসহ মাসুদ হোসেন ,বাবু শেখ, ইমদাদুল ও কাশেম শিক্ষা অফিসারের কক্ষে নিলামে অংশ নিতে প্রবেশ করলে তাদেরকে বের করে দেওয়া হয়। এসময় শিক্ষা অফিসার তার পছন্দের এক ব্যক্তিকে মোটা অংকের টাকার বিনিময়ে নিলাম পাইয়ে দেয়।

অভিযোগকারী আবুল কালাম আজাদ আরো জানান, বাঘারপাড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের কক্ষে ২০১৯ সাল হতে ২০২২ সাল পর্যন্ত পুরাতন বই নিলাম প্রকাশ করা হয়। যেখানে ৯ থেকে ১০ টন পুরাতন বই রয়েছে। যার অনুমানিক বাজার মূল্য ৪লাখ টাকা।

পাঠ্য পুস্তাক নিলাম কমিটির সদস্য বাঘারপাড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন জানান, আমি নিলাম ডাকের সময় উপস্থিত ছিলাম না। বই তালা বদ্ধ করে রাখা হয়েছে। নিলাম হয়েছে কিনা জানিনা। তিনি শিক্ষা অফিসারকে জানিয়েছেন নিবার্হী অফিসারের লিখিত ছাড়া স্কুলের রুম থেকে বই বের করা হবে না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান বলেন , নিলামে সাত জন অংশ নিয়েছিলো। যারা কুড়ি হাজার টাকা জমা না দিয়ে দিলামে অংশ নিয়েছিলো , তাদের বের করে দেওয়া হয়েছে।

পাঠ্য পুস্তাক নিলাম কমিটির সভাপতি ও উপজেলা নিবার্হী অফিসার সৈয়দ জাকির হাসান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। নিলাম কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পূনরায় বই নিলামে তোলা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৫/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.