শিক্ষাখাতে বাজেটের ২৫ ভাগ বরাদ্দের দাবি

বরিশালঃ বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দ ও শিক্ষা বাণিজ্যিকীকরণের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দের দাবি ছাত্রদের দীর্ঘদিনের হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। স্বাধীনতা-পরবর্তী সময় থেকে শিক্ষা খাতে বরাদ্দের শতাংশ ক্রমাগত নিম্নগামী হচ্ছে। এ বছরে বাজেটের ১২.০১ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত বছরেও ছিল ১৩ শতাংশ।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মহানগর শাখার প্রচার-প্রকাশনা সম্পাদক বিজন সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বাসদের সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাবেক সভাপতি সন্তু মিত্র, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ, সরকারি ব্রজমোহন কলেজ শাখার সদস্য মিনহাজুল ইসলাম ফারহান, মির্জা মৌরিন জুঁই প্রমুখ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.