ঢাকা: ঘূর্ণিঝড় মোখার কারণে পাঁচ শিক্ষাবোর্ডে রোববারের (১৪ মে) এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১২ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার এ তথ্য জানান।
তিনি জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৩-এর চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আগামী ১৪ মে রোববার অনুষ্ঠেয় পরীক্ষাসমূহ স্থগিত করা হলো।
অন্যান্য বোর্ডসমূহের উক্ত তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোকা’। দেশজুড়ে চলছে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর পরীক্ষার্থী ও অভিভাবকরা এ ঘূর্ণিঝড় নিয়ে শঙ্কিত ছিল। ঝড়ের বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে শিক্ষা বোর্ডগুলো। পরিস্থিতির ওপর নির্ভর করে প্রয়োজনে আগামী রোববারের এসএসসি ও সমমান পরীক্ষা পেছানো হতে পারে বলে আগেই জানিয়েছিল ঢাকা বোর্ড।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
