পরীক্ষার প্রশ্নপত্র পুড়িয়ে বিচারের মুখে স্কুল শিক্ষক

ঢাকাঃ প্রশ্নপত্র পুড়িয়ে ফ্রান্সের বিদ্যমান শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ভিক্তর ইম্মোরদিনো নামের ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ের ৬৩টি প্রশ্নপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় তার ১০ বছরের সাজা হতে পারে।

শুক্রবার (১২) এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটি।

অভিনব এই প্রতিবাদের ঘটনাটি ঘটেছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। স্থানীয় সংবাদ মাধ্যম ওই শিক্ষকের নাম ভিক্তর ইম্মোরদিনো বলে জানিয়েছে। প্যারিসের একটি উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক তিনি।

ভিক্তর ইম্মোরদিনোর দাবি, শিক্ষার্থীদের ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র পুড়িয়ে বিদ্যমান ফরাসী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তিনি।

এফপির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ওই শিক্ষক প্যারিসের ভোকেশনাল ওই বিদ্যালয়ের বাইরে মোট ৬৩টি প্রশ্নপত্রে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় এখন বিচারের মুখে রয়েছেন ওই শিক্ষক।

ফরাসী আইনজীবীদের কার্যালয় এবং শিক্ষা বোর্ড বলেছে, ২৯ বছর বয়সী ভিক্তর এ ঘটনা ঘটিয়ে নিজেকে ঝুঁকির মধ্যে ফেলেছেন। এই অপরাধে তার ১০ বছরের জেল এবং ১ লাখ ৬০ হাজার ডলার জরিমানা হতে পারে।

আইনজীবীদের কার্যালয় আরও জানিয়েছে, ওই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে এবং আগামী ২৭ অক্টোবর তার বিচার হওয়ার কথা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.