চট্টগ্রাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে চট্টগ্রাম বিভাগের কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একটি হলে খসে পড়েছে সিলিং। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
শুক্রবার (১২ মে) বেলা ১২টা ১০ মিনিটের দিকে ব্যবসায় প্রশাসন অনুষদের ৫৩৯ নম্বর কক্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন পরীক্ষার হলে দায়িত্বরত ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক রুবায়েত হাসান।
তিনি বলেন, সোয়া ১২টার দিকে একজন শিক্ষকের খুব কাছেই এ ঘটনা ঘটে। তবে ছাত্র-ছাত্রী এবং দায়িত্বরত শিক্ষকদের কেউ আহত হননি। পরীক্ষা স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে।
এদিন বেলা ১১টায় শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয় বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

