ধামরাই প্রতিনিধি।।
ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে এমসিকিউ প্রশ্নের উত্তর কোড পূরণে সহায়তা করায় এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড ও দায়িত্বে অবহেলার কারণে ১৩ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১০ মে) ধামরাই উপজেলার কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভেন্যু কেন্দ্র নবযুগ কলেজ ও ভালুম আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।
জানা গেছে, এসএসসি পরীক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের এমসিকিউ পরীক্ষায় প্রশ্নের উত্তর পত্রের সেট কোড পরিবর্তন করে ভিন্ন সেট কোড পূরণে সহায়তা করায় জালসা উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক ইমদাদুল হককে দুই বছরের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী।
এসময় ওই কেন্দ্রের শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন, বারবাড়িয়া ভোলানাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম, আবদুল আলীম, মুক্তা রাণী পাল, জালসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইয়াকুব আলী, খাগাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবজাল হোসেন, আঞ্জুমান আরা, বান্নল লাক্ষু হাজী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন, ভালুম আতাউর রহমান কেন্দ্রে সূয়াপুর-নান্নার স্কুল ও কলেজের শিক্ষক আবু তাহের, তাসলিমা আক্তার, আমাতন নেছা উচ্চ বিদ্যালয়ের নাইম হোসেন ও ভালুম আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল আউয়াসহ ১৩ জন শিক্ষককে কক্ষ প্রত্যবেক্ষকের দায়িত্ব পালনে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
