ঢাকাঃ সাভারে চাঁদা না পেয়ে ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের পিস্তল ঠেকিয়ে মারধর, টাকা লুট এবং আরেক স্বর্ণ ব্যবসায়ীর দোকান দখল করে ছাত্রলীগের কার্যালয় বানানোর ঘটনায় দৈনিক দেশ রূপান্তরে প্রতিবেদন প্রকাশের পর সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্যাডে সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মাসুম দেওয়ানকে বহিষ্কার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হছে, ‘সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত
থাকার অভিযোগে মাসুমকে (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, সাভার পৌর শাখা) ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হলো এবং কেন আপনাকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার উপযুক্ত কারণসহ জবাব আগামী সাত কর্মদিবসের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
