এইমাত্র পাওয়া

৬০০ তে ৬০০ নম্বর পেয়ে রেকর্ড গড়লেন কাঠমিস্ত্রী বাবার মেয়ে

নিজস্ব প্রতিবেদক।।

রাজ্য পরীক্ষায় ৬০০ তে ৬০০ রেকর্ড গড়লেন তামিলনাড়ুর দ্বাদশ শ্রেণির ছাত্রী নন্দিনী। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সব বিষয়ে সেন্টাম স্কোর করে টপার হয়ে রেকর্ড গড়েছেন তিনি। খবর এনডিটিভি।

তামিলনাডুর ডিন্ডিগুল জেলার বাসিন্দা এস নন্দিনী। তার বাবা পেশায় একজন কাঠমিস্ত্রী। বাবার এতটা সামর্থ্য না থাকায় জেলার একটি সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছিলেন তিনি। আর সেখান থেকেই নিজ প্রচেষ্টায় তার এই বিরল কৃতিত্ব অর্জন।

শিক্ষা কর্মকর্তারা জানান, নন্দিনী তামিল, ইংরেজি, অর্থনীতি, বাণিজ্য, হিসাববিজ্ঞান এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে শতভাগ স্কোর করে, সামগ্রিকভাবে ৬০০ নম্বর পেয়েছে।

একটি তামিল নিউজ টিভি চ্যানেলের সাথে কথা বলার সময় শীর্ষস্থানীয় এস নন্দিনী জানান, তিনি একজন অডিটর হতে চান।

এর আগে সোমবার ডিজিউ (DGE) ঘোষিত ফলাফল অনুসারে, তামিলনাড়ুতে দ্বাদশ শ্রেনীর পরীক্ষায় অংশ নেওয়া ৮ লাখেরও বেশি শিক্ষার্থীর মধ্যে ৯৪ দশমিক শতাংশ পাস করেছে। এর মধ্যে মেয়েদের পাসের হার ছিল ৯৬ দশমিক ৩৮ এবং ছেলেদের ৯১ দশমিক ৪৫ শতাংশ।

মার্চ-এপ্রিল মাসে অনুষ্ঠিত পরীক্ষায় মোট ৮ লাখ ৩ হাজার ৩৮৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল, তাদের মধ্যে ৭ লাখ ৫৫ হাজার ৪৫১ জন পাস করেছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়র


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.