এইমাত্র পাওয়া

ফিলিস্তিনে স্কুল ভেঙে দিলো ইসরায়েল

ঢাকাঃ ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে একটি স্কুল ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। স্কুলটি অবৈধ এই দাবিতে রবিবার স্কুল ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর শাখা ‘কোগাট’ জানায়, বেথেলহাম থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত স্কুল ভবনটি ‘অবৈধভাবে’ নির্মাণ করা হয়েছিল। ‘পড়াশোনা বা পরিদর্শনের জন্য সেখানে যাওয়া সবার জন্যই ভবনটি বিপজ্জনক হয়ে উঠায় ইসরায়েলি আদালতের নির্দেশে ভবনটি ধ্বংস করা হয়েছে।’ বলে বিবৃতিতে বলা হয়।

এদিকে ফিলিস্তিনিদের স্কুল গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ফিলিস্তিনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক টুইট বার্তায় জানানো হয়, স্কুল ভবনটি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা রীতিমতো আতঙ্কের এবং এতে ৬০ জন ফিলিস্তিনি শিশু ক্ষতির শিকার হতে পারে।

টুইটে স্কুল ভবনটি গুঁড়িয়ে দেওয়া ‘আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ’ বলে মন্তব্য করা হয়। এ ঘটনা দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.