রফিকুল আলম বকুল, জেলা প্রতিবেদক, মেহেরপুরঃ আমাদের জন্মভূমি মেহেরপুর স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে জেলার ১২টি প্রতিষ্ঠানকে তাদের কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্বারক ও মাহে রমাদান মাসে কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে এবং রফিকুল আলম বকুল ও মাঈসা ফারজানা ঐশির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহানউদ্দিন চুন্নু এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম রেজা ও সংগঠনটির শিক্ষা বিষয়ক সম্পাদক মারজিয়া আফরিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি সেলিম রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন মেহেরপুর জেলায় কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতিনিধিরা। এসময় পবিত্র রমাদান মাসে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া স্বামী পরিত্যক্তা একজন মহিলাকে সেলাই মেশিন দেয়া হয় তার কর্মসংস্থানের জন্য।
উল্লেখ, আমাদের জন্মভূমি মেহেরপুর সংগঠনটি দীর্ঘদিন থেকে এলাকার মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি, ব্লাড গ্রুপের মাধ্যমে রক্তদান কর্মসূচি, অসহায়, অসচ্ছল ও সমাজের সুবিধাবঞ্চিত নারীদের জন্য বিভিন্ন সহায়তা করে থাকে। এছাড়া করোনাকালীন সময়ে মানুষের খাদ্য ও চিকিৎসা সামগ্রীর দিয়ে মানুষের পাশে থেকেছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
