এইমাত্র পাওয়া

ভোরে ভূমিকম্পে কাঁপলো সারাদেশ

নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (৫ মে) ভোর ৫টা ৫৭ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকার দোহার থেকে ১৪.২ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে, আজিমপুর থেকে ২৩.৪ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে এবং নারায়ণগঞ্জ থেকে ২৪.৭ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ দশমিক কিলোমিটার গভীরে।

তবে প্রাথমিকভাবে মৃদু এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.