এইমাত্র পাওয়া

স্বপ্ন পূরণের আগেই চলে গেলেন শিক্ষক সোনা মিয়া

ফরিদপুরঃ আর মাত্র সাত মাস পরে শিক্ষকতা থেকে অবসরে যাওয়ার কথা ছিল সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া উচ্চ বিদ্যালয়ের ৫৮ বছর বয়সী মো. সৈয়দ আশরাফ আলী ওরফে সোনা মিয়া মাস্টারের। অবসরে যাওয়ার আগে ইচ্ছা ছিল তার একমাত্র ছেলে ও একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার। সে অনুযায়ী ইতোমধ্যে গত ২৮ এপ্রিল ছেলে সৈয়দ জিয়াকে বিয়ে দেন।

তবে মেয়ের বিয়ে দেওয়ার আগেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। ইন্না লিল্লাাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল ভোর রাতে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি মারা যান। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মরহুমের পরিবার সুত্রে এসব তথ্য জানা গেছে।

মরহুম আশরাফ আলী ওরফে সোনা মিয়া মাস্টার যদুনন্দী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ছিলেন। এলাকায় তিনি একজন সৎ-মেধাবী শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। সবার সাথে সব সময় হাঁসিমুখে কথা বলতেন। হঠাৎ তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিশিষ্টজনেরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

বুধবার বিকাল সাড়ে ৩টায় বড় খারদিয়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৫/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.