নিউজ ডেস্ক।।
বিনা ছুটিতে স্কুলে অনুপস্থিত থাকা, নিয়মিত স্কুলে না আসাসহ নানা অভিযোগ রয়েছে প্রাথমিক স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে। এসব অভিযোগ পাওয়ার পর বিনা নোটিশে তাৎক্ষণিক পরিদর্শন করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
গত ১৭ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন)এস. এম. আনছারুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, চলতি বছর মার্চ মাসের সমন্বয় সভায় সিদ্ধান্ত অনুযায়ী, জেলা ও উপজেলা শিক্ষা অফিসের আওতাধীন সকল অফিস ও স্কুল পূর্বে থেকে না জানিয়ে তাৎক্ষণিকভাবে পরিদর্শন করতে হবে।
মাঠ পর্যায়ে কাজ করা উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিস, পিটিআই সুপারিনটেনডেন্ট, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টরদের এ নির্দেশনা মেনে পরিদর্শন করার জন্য বলা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
