এইমাত্র পাওয়া

তৃতীয় মেয়াদে পিআইবির ডিজি হলেন জাফর ওয়াজেদ

নিউজ ডেস্ক।।

টানা তৃতীয় মেয়াদে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক জাফর ওয়াজেদ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮-এর ধারা ৯ (২) অনুযায়ী সাংবাদিক জাফর ওয়াজেদকে তার বর্তমান নিয়োগের ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে ২১ এপ্রিল, ২০২৩ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে পিআইবি’র মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এর আগে, ২০১৯ সালের ২১ এপ্রিল প্রথমবারের মতো পিআইবির মহাপরিচালক পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান জাফর ওয়াজেদ। পরবর্তীতে ২০২১ সালে আরও দুই বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন তিনি। গত ২০ এপ্রিল তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়। এবার আরও এক বছরের জন্য নিয়োগ পেলেন তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.