বগুড়ার নন্দীগ্রামে তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইয়ের মারপিটে রবিউল ইসলাম (২১) নামের এক কলেজ ছাত্র খুন হয়েছেন।
শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রবিউল ইসলাম নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মনিনাগ গ্রামের আকরাম হোসেনের ছেলে। তিনি সিংড়া উপজেলার কালিগঞ্জ ডিগ্রি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতেন।
জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে রবিউল ইসলাম ঈদের নামাজ আদায় করে তার বাবার সঙ্গে পারিবারিক কবরস্থানে দাদা-দাদীর কবর জিয়ারত করতে যান। কবরস্থানে ময়লা আবর্জনা ফেলাকে কেন্দ্র করে সেখানে তার চাচাতো ভাই শফিকুল ও রফিকুল ইসলামের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার চাচাতো দুই ভাই লাঠি দিয়ে রবিউল ইসলামকে মারপিট করে। মাথায় আঘাত পেয়ে রবিউল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে রবিউল মারা যান।
বিষয়টি নিশ্চিত করে কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনার পরপরই রফিকুল ও শফিকুল পালিয়ে গেছে। রবিউলের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
