নিউজ ডেস্ক।।
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ১০ বছরের রাষ্ট্রপতির দায়িত্বে আজ শনিবার (২২ এপ্রিল) শেষবারের মতো বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন তিনি।
রাষ্ট্রপতি আগামীকাল সকাল ১১টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার কার্যালয়ের দায়িত্ব হস্তান্তর করবেন। সে হিসেবে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে আবদুল হামিদের এটিই ঈদের শেষ শুভেচ্ছা বিনিময়।
এর আগে, জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি। পরে সকাল ১০টার দিকে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় শুরু করেন। বঙ্গভবন সূত্রে জানা গেছে, ঈদের সকালে বিদেশি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি। এরপর অন্যান্য অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
