এইমাত্র পাওয়া

বেতন-ভাতায় খরচ বাড়ছে

নিউজ ডেস্ক।।

প্রজন্মের মেধাবীদের কাছে সরকারি চাকরি আকর্ষণীয় করতে প্রতিবছরই বাড়ছে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা। বাজেটের সবচেয়ে বেশি অর্থ খরচ হয় এই খাতে। প্রতিবছর এর আকার বাড়তে থাকায় বাজেটের ওপর চাপ বাড়ছে। ফলে বাড়ছে রাজস্ব আয়ের চাপও। তবে সংশ্লিষ্টরা বলছেন, বেতন-ভাতা বাড়লেও জনগণের সেবাপ্রাপ্তি যথেষ্ট বাড়ছে না। আর তা আদৌ বাড়ছে কিনা, তাও যাচাইয়ের কোনো ব্যবস্থা রাখা হয়নি।

জানা গেছে, বাজেটের বড় অংশ খরচ হয় মূলত তিনটি খাতে। সেগুলো হলোÑ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, অবসরপ্রাপ্তদের পেনশন এবং সরকারের নেওয়া ঋণের সুদ পরিশোধ। উন্নয়ন, অনুন্নয়ন, রাজস্ব ও প্রকল্পসহ সরকারের বেতন-ভাতা খাতে সবচেয়ে বেশি অর্থ খরচ হয়। সব মিলে এ খাতেই সবচেয়ে বেশি বরাদ্দ থাকে। এর মধ্যে সরকারি বেতন স্কেলে যারা চাকরি করেন, তাদের সুবিধাগুলো বেশি।

সূত্র জানিয়েছে, আগামী ২০২৩-২৪ অর্থবছরে বেতন-ভাতা খাতে বরাদ্দ রাখা হচ্ছে ৭৭ হাজার কোটি টাকা, যা জিডিপির ১ দশমিক ৫ শতাংশ। চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ রয়েছে ৭৪ হাজার ২৬৬ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে বেতন-ভাতা খাতে বরাদ্দ বেড়েছে ২ হাজার ৭৩৪ কোটি টাকা।

জানা গেছে, এক যুগ আগে ২০১১-১২ অর্থবছরে খাতটিতে সরকারের ব্যয় ছিল ২১ হাজার ৩৫০ কোটি টাকা। মোহাম্মদ ফরাসউদ্দিন কমিশনের সুপারিশের পর তা ১০১ শতাংশ পর্যন্ত বাড়ে। দেখা যায়, ২০১৪-১৫ অর্থবছরে এই খাতে বরাদ্দ দাঁড়ায় ২৮ হাজার ৮২০ কোটি টাকা। ২০১৬-১৭ অর্থবছরে দাঁড়ায় ৪৯ হাজার ৪৩ কোটি টাকা।

বেতনের সঙ্গে সরকারি কর্মচারীরা নানা ধরনের ভাতা পান। যেমনÑ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা। উপসচিব থেকে সচিব পর্যন্ত বিনাসুদে গাড়ি কেনার যে সুযোগ দিয়ে রেখেছে সরকার, সেই গাড়ির তেল খরচ বাবদই প্রতি মাসে একেকজন পাচ্ছেন মোট বেতন-ভাতার সমান অর্থ। এ ছাড়া রয়েছে টেলিফোন, ভ্রমণ, গৃহকর্মী, আপ্যায়ন, শ্রান্তি ও বিনোদন ইত্যাদি ভাতা। আর নিচের গ্রেডের কর্মচারীরা পান যাতায়াত, টিফিন ও সন্তানের শিক্ষা ভাতা।

সরকারি চাকরিতে আরও ব্যতিক্রম ধরনের ভাতা রয়েছে। যেমনÑ ধোলাই ভাতা, কার্যভার ভাতা, পাহাড়ি ও দুর্গম ভাতা, বিশেষ ভাতা, অবসর ভাতা, কিট ভাতা, রেশন ভাতা, ঝুঁকি ভাতা, ক্ষতিপূরণ ভাতা, প্রেষণ ভাতা, ইন্টার্নি ভাতা, প্রশিক্ষণ ভাতা, মহার্ঘ ভাতা, অধিকাল ভাতা, বিশেষ গার্ড ভাতা ইত্যাদি। অবশ্য এসব ভাতা সবাই পান না। দেশের ভেতরে ভ্রমণ ভাতা দেওয়া হয় এলাকা ও কিলোমিটার অনুযায়ী। বিদেশে ভ্রমণে করলে প্রতিদিনের থাকা-খাওয়ার জন্য ভাতা দেওয়া হয়। আর বিশেষ ভাতা দেওয়া হয় বাংলাদেশ পুলিশ, র?্যাব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যদের।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম আমাদের সময়কে বলেন, মূল্যস্ফীতির কারণে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ও সুবিধাদি বাড়াতে হবে। তবে সরকারি খাতের সেবার মান ও কাজের সক্ষমতা বাড়েনি। বেতন-ভাতা বাড়ানোর পাশাপাশি তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কিনা, তার দিকে নজর দিতে হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৪/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.