এইমাত্র পাওয়া

সুযোগ পেয়ে সাকিবকে ধুয়ে দিলেন রমিজ রাজা

বাংলাদেশ ক্রিকেটের উন্নতি কোন সময় তিনি সহ্য করতে পারেননি। সুযোগ পেলেই টিপ্পনী কেটেছেন টাইগারদের নিয়ে। মাঝখানে বাংলাদেশ দল খুব ভালো খেলছিলো বলে বাধ্য হয়ে সুনাম করেন ক্রিকেটারদের।

তবে এবার সুযোগ পেয়ে নিজের আসল চেহারাটা আবার দেখালেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান ক্রিকেটের জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা।

ম্যাচ ফিক্সিং এর তথ্য গোপন করায় আইসিসি সাকিবকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে সব ধরনের ক্রিকেট থেকে। আর এবার সেই সুযোগে সাকিব আল হাসানকে ধুয়ে দিলেন রমিজ রাজা।

সাকিবের নিষেধাজ্ঞার খবরটি শুনার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করেছেন তিনি।যেখানে বিষয়টিকে দুঃখজনক বললেও ক্রিকেটার সাকিবকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি।

রমিজ রাজা তার টুইটে লিখেছেন, সাকিব আল হাসানের এই নিষেধাজ্ঞা ক্রীড়াপ্রেমী এবং খেলোয়াড় সকলের জন্য একটা শিক্ষা, যদি আপনি খেলাটাকে অসম্মান করেন এবং আরোপিত নিয়ম-নীতির তোয়াক্কা না করে খেলাটার চেয়ে নিজেকে বড় করার চেষ্টা করেন, তবে চমৎকার একটি পতনের জন্য তৈরি থাকুন। দুঃখজনক।

‘চমৎকার পতন’ কথাটি দিয়ে রমিজ রাজা যেন তার নিজের মনের খুশিকেই তুলে ধরলেন। ব্যাপারটা এমন, অনেকদিন ধরে এমন সুযোগই তো খুঁজছিলাম। এখন ভালো হলো তো!


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.